1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّۭا ﴿1﴾
বাংলা: শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
2
فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًۭا ﴿2﴾
বাংলা: অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
3
فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًا ﴿3﴾
বাংলা: অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
4
إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌۭ ﴿4﴾
বাংলা: নিশ্চয় তোমাদের মাবুদ এক।
5
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِ ﴿5﴾
বাংলা: তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
6
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ ﴿6﴾
বাংলা: নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
7
وَحِفْظًۭا مِّن كُلِّ شَيْطَٰنٍۢ مَّارِدٍۢ ﴿7﴾
বাংলা: এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
8
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍۢ ﴿8﴾
বাংলা: ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
9
دُحُورًۭا ۖ وَلَهُمْ عَذَابٌۭ وَاصِبٌ ﴿9﴾
বাংলা: ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
10
إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ ثَاقِبٌۭ ﴿10﴾
বাংলা: তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
11
فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍۢ لَّازِبٍۭ ﴿11﴾
বাংলা: আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
12
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ ﴿12﴾
বাংলা: বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
13
وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ ﴿13﴾
বাংলা: যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
14
وَإِذَا رَأَوْا۟ ءَايَةًۭ يَسْتَسْخِرُونَ ﴿14﴾
বাংলা: তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
15
وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌ ﴿15﴾
বাংলা: এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
16
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ﴿16﴾
বাংলা: আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
17
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ﴿17﴾
বাংলা: আমাদের পিতৃপুরুষগণও কি?
18
قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ ﴿18﴾
বাংলা: বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
19
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ فَإِذَا هُمْ يَنظُرُونَ ﴿19﴾
বাংলা: বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
20
وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِ ﴿20﴾
বাংলা: এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
21
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿21﴾
বাংলা: বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
22
۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ ﴿22﴾
বাংলা: একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
23
مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ ﴿23﴾
বাংলা: আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
24
وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ ﴿24﴾
বাংলা: এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
25
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ ﴿25﴾
বাংলা: তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
26
بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ ﴿26﴾
বাংলা: বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
27
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ ﴿27﴾
বাংলা: তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
28
قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ ﴿28﴾
বাংলা: বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
29
قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ ﴿29﴾
বাংলা: তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
30
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًۭا طَٰغِينَ ﴿30﴾
বাংলা: এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
31
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ ﴿31﴾
বাংলা: আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
32
فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَ ﴿32﴾
বাংলা: আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
33
فَإِنَّهُمْ يَوْمَئِذٍۢ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ ﴿33﴾
বাংলা: তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
34
إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ﴿34﴾
বাংলা: অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
35
إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ ﴿35﴾
বাংলা: তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
36
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍۢ مَّجْنُونٍۭ ﴿36﴾
বাংলা: এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
37
بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ ﴿37﴾
বাংলা: না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
38
إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ ﴿38﴾
বাংলা: তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
39
وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿39﴾
বাংলা: তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
40
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ ﴿40﴾
বাংলা: তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
41
أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌۭ مَّعْلُومٌۭ ﴿41﴾
বাংলা: তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
42
فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ ﴿42﴾
বাংলা: ফল-মূল এবং তারা সম্মানিত।
43
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿43﴾
বাংলা: নেয়ামতের উদ্যানসমূহ।
44
عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ ﴿44﴾
বাংলা: মুখোমুখি হয়ে আসনে আসীন।
45
يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍۢ مِّن مَّعِينٍۭ ﴿45﴾
বাংলা: তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
46
بَيْضَآءَ لَذَّةٍۢ لِّلشَّٰرِبِينَ ﴿46﴾
বাংলা: সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
47
لَا فِيهَا غَوْلٌۭ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ ﴿47﴾
বাংলা: তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
48
وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌۭ ﴿48﴾
বাংলা: তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
49
كَأَنَّهُنَّ بَيْضٌۭ مَّكْنُونٌۭ ﴿49﴾
বাংলা: যেন তারা সুরক্ষিত ডিম।
50
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ ﴿50﴾
বাংলা: অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
51
قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌۭ ﴿51﴾
বাংলা: তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
52
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ ﴿52﴾
বাংলা: সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
53
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ﴿53﴾
বাংলা: আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
54
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ ﴿54﴾
বাংলা: আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
55
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ ﴿55﴾
বাংলা: অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
56
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ ﴿56﴾
বাংলা: সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
57
وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ ﴿57﴾
বাংলা: আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
58
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ ﴿58﴾
বাংলা: এখন আমাদের আর মৃত্যু হবে না।
59
إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ ﴿59﴾
বাংলা: আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
60
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿60﴾
বাংলা: নিশ্চয় এই মহা সাফল্য।
61
لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَ ﴿61﴾
বাংলা: এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
62
أَذَٰلِكَ خَيْرٌۭ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ ﴿62﴾
বাংলা: এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
63
إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةًۭ لِّلظَّٰلِمِينَ ﴿63﴾
বাংলা: আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
64
إِنَّهَا شَجَرَةٌۭ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ ﴿64﴾
বাংলা: এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
65
طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ ﴿65﴾
বাংলা: এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
66
فَإِنَّهُمْ لَءَاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ﴿66﴾
বাংলা: কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
67
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًۭا مِّنْ حَمِيمٍۢ ﴿67﴾
বাংলা: তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
68
ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ ﴿68﴾
বাংলা: অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
69
إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ ﴿69﴾
বাংলা: তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
70
فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ ﴿70﴾
বাংলা: অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
71
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ ﴿71﴾
বাংলা: তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
72
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ ﴿72﴾
বাংলা: আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
73
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ ﴿73﴾
বাংলা: অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
74
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ ﴿74﴾
বাংলা: তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
75
وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌۭ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ ﴿75﴾
বাংলা: আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
76
وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ ﴿76﴾
বাংলা: আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
77
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ ﴿77﴾
বাংলা: এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
78
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ ﴿78﴾
বাংলা: আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
79
سَلَٰمٌ عَلَىٰ نُوحٍۢ فِى ٱلْعَٰلَمِينَ ﴿79﴾
বাংলা: বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
80
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿80﴾
বাংলা: আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
81
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ ﴿81﴾
বাংলা: সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
82
ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ ﴿82﴾
বাংলা: অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
83
۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ ﴿83﴾
বাংলা: আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
84
إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍۢ سَلِيمٍ ﴿84﴾
বাংলা: যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
85
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ ﴿85﴾
বাংলা: যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
86
أَئِفْكًا ءَالِهَةًۭ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ﴿86﴾
বাংলা: তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
87
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ ﴿87﴾
বাংলা: বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
88
فَنَظَرَ نَظْرَةًۭ فِى ٱلنُّجُومِ ﴿88﴾
বাংলা: অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
89
فَقَالَ إِنِّى سَقِيمٌۭ ﴿89﴾
বাংলা: এবং বললঃ আমি পীড়িত।
90
فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ ﴿90﴾
বাংলা: অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
91
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ ﴿91﴾
বাংলা: অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
92
مَا لَكُمْ لَا تَنطِقُونَ ﴿92﴾
বাংলা: তোমাদের কি হল যে, কথা বলছ না?
93
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ ﴿93﴾
বাংলা: অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
94
فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ ﴿94﴾
বাংলা: তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
95
قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ ﴿95﴾
বাংলা: সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
96
وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ ﴿96﴾
বাংলা: অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
97
قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًۭا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ ﴿97﴾
বাংলা: তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
98
فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَ ﴿98﴾
বাংলা: তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
99
وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ ﴿99﴾
বাংলা: সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
100
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿100﴾
বাংলা: হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
101
فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍۢ ﴿101﴾
বাংলা: সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
102
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ ﴿102﴾
বাংলা: অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
103
فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ ﴿103﴾
বাংলা: যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
104
وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُ ﴿104﴾
বাংলা: তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
105
قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿105﴾
বাংলা: তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
106
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُ ﴿106﴾
বাংলা: নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
107
وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍۢ ﴿107﴾
বাংলা: আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
108
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ ﴿108﴾
বাংলা: আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
109
سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ ﴿109﴾
বাংলা: ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
110
كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿110﴾
বাংলা: এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
111
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ ﴿111﴾
বাংলা: সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
112
وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّۭا مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿112﴾
বাংলা: আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
113
وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌۭ وَظَالِمٌۭ لِّنَفْسِهِۦ مُبِينٌۭ ﴿113﴾
বাংলা: তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
114
وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿114﴾
বাংলা: আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
115
وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ ﴿115﴾
বাংলা: তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
116
وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ ﴿116﴾
বাংলা: আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
117
وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَ ﴿117﴾
বাংলা: আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
118
وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ﴿118﴾
বাংলা: এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
119
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْءَاخِرِينَ ﴿119﴾
বাংলা: আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
120
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿120﴾
বাংলা: মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
121
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿121﴾
বাংলা: এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
122
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ ﴿122﴾
বাংলা: তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
123
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ ﴿123﴾
বাংলা: নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
124
إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ﴿124﴾
বাংলা: যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
125
أَتَدْعُونَ بَعْلًۭا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ ﴿125﴾
বাংলা: তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
126
ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ ﴿126﴾
বাংলা: যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
127
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ ﴿127﴾
বাংলা: অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
128
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ ﴿128﴾
বাংলা: কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
129
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ ﴿129﴾
বাংলা: আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
130
سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ ﴿130﴾
বাংলা: ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
131
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿131﴾
বাংলা: এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
132
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ ﴿132﴾
বাংলা: সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
133
وَإِنَّ لُوطًۭا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ ﴿133﴾
বাংলা: নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
134
إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ ﴿134﴾
বাংলা: যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
135
إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ ﴿135﴾
বাংলা: কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
136
ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ ﴿136﴾
বাংলা: অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
137
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ ﴿137﴾
বাংলা: তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
138
وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ ﴿138﴾
বাংলা: এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
139
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ ﴿139﴾
বাংলা: আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
140
إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ ﴿140﴾
বাংলা: যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
141
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ ﴿141﴾
বাংলা: অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
142
فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌۭ ﴿142﴾
বাংলা: অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
143
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ ﴿143﴾
বাংলা: যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
144
لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ﴿144﴾
বাংলা: তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
145
۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌۭ ﴿145﴾
বাংলা: অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
146
وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةًۭ مِّن يَقْطِينٍۢ ﴿146﴾
বাংলা: আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
147
وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ ﴿147﴾
বাংলা: এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
148
فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ ﴿148﴾
বাংলা: তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
149
فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ ﴿149﴾
বাংলা: এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
150
أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًۭا وَهُمْ شَٰهِدُونَ ﴿150﴾
বাংলা: না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
151
أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ ﴿151﴾
বাংলা: জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
152
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ ﴿152﴾
বাংলা: আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
153
أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ ﴿153﴾
বাংলা: তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
154
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿154﴾
বাংলা: তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
155
أَفَلَا تَذَكَّرُونَ ﴿155﴾
বাংলা: তোমরা কি অনুধাবন কর না?
156
أَمْ لَكُمْ سُلْطَٰنٌۭ مُّبِينٌۭ ﴿156﴾
বাংলা: না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
157
فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ ﴿157﴾
বাংলা: তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
158
وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًۭا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ ﴿158﴾
বাংলা: তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
159
سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿159﴾
বাংলা: তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
160
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ ﴿160﴾
বাংলা: তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
161
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ ﴿161﴾
বাংলা: অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
162
مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَ ﴿162﴾
বাংলা: তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
163
إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ ﴿163﴾
বাংলা: শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
164
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌۭ مَّعْلُومٌۭ ﴿164﴾
বাংলা: আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
165
وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ ﴿165﴾
বাংলা: এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
166
وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ ﴿166﴾
বাংলা: এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
167
وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ ﴿167﴾
বাংলা: তারা তো বলতঃ
168
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًۭا مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿168﴾
বাংলা: যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
169
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ ﴿169﴾
বাংলা: তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
170
فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ ﴿170﴾
বাংলা: বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
171
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ ﴿171﴾
বাংলা: আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
172
إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ ﴿172﴾
বাংলা: অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
173
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَ ﴿173﴾
বাংলা: আর আমার বাহিনীই হয় বিজয়ী।
174
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ ﴿174﴾
বাংলা: অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
175
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ ﴿175﴾
বাংলা: এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
176
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ ﴿176﴾
বাংলা: আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
177
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ ﴿177﴾
বাংলা: অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
178
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ ﴿178﴾
বাংলা: আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
179
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ ﴿179﴾
বাংলা: এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
180
سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿180﴾
বাংলা: পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
181
وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ ﴿181﴾
বাংলা: পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
182
وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ ﴿182﴾
বাংলা: সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।