শানে নুযূল ও সংক্ষিপ্ত পরিচয় (সূরা আন-নাজম)
মাক্কী সূরা
সূরা আন-নাজম (An-Najm) পবিত্র কুরআনের 53 নম্বর সূরা। এতে মোট 62 টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কী সূরা।
1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ ﴿1﴾
বাংলা: নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
2
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ ﴿2﴾
বাংলা: তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
3
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ ﴿3﴾
বাংলা: এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
4
إِنْ هُوَ إِلَّا وَحْىٌۭ يُوحَىٰ ﴿4﴾
বাংলা: কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
5
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ ﴿5﴾
বাংলা: তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
6
ذُو مِرَّةٍۢ فَٱسْتَوَىٰ ﴿6﴾
বাংলা: সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
7
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ ﴿7﴾
বাংলা: উর্ধ্ব দিগন্তে,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
8
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ﴿8﴾
বাংলা: অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
9
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ ﴿9﴾
বাংলা: তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
10
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ ﴿10﴾
বাংলা: তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
11
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ ﴿11﴾
বাংলা: রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
12
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ﴿12﴾
বাংলা: তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
13
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ ﴿13﴾
বাংলা: নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
14
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ ﴿14﴾
বাংলা: সিদরাতুলমুন্তাহার নিকটে,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
15
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ ﴿15﴾
বাংলা: যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
16
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ ﴿16﴾
বাংলা: যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
17
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ ﴿17﴾
বাংলা: তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
18
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ ﴿18﴾
বাংলা: নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
19
أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰ ﴿19﴾
বাংলা: তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
20
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ ﴿20﴾
বাংলা: এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
21
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ ﴿21﴾
বাংলা: পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
22
تِلْكَ إِذًۭا قِسْمَةٌۭ ضِيزَىٰٓ ﴿22﴾
বাংলা: এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
23
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ ﴿23﴾
বাংলা: এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
24
أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ﴿24﴾
বাংলা: মানুষ যা চায়, তাই কি পায়?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
25
فَلِلَّهِ ٱلْءَاخِرَةُ وَٱلْأُولَىٰ ﴿25﴾
বাংলা: অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
26
۞ وَكَم مِّن مَّلَكٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ ﴿26﴾
বাংলা: আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
27
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ ﴿27﴾
বাংলা: যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
28
وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًۭٔا ﴿28﴾
বাংলা: অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
29
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿29﴾
বাংলা: অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
30
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ ﴿30﴾
বাংলা: তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
31
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى ﴿31﴾
বাংলা: নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
32
ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌۭ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ﴿32﴾
বাংলা: যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
33
أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ ﴿33﴾
বাংলা: আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
34
وَأَعْطَىٰ قَلِيلًۭا وَأَكْدَىٰٓ ﴿34﴾
বাংলা: এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
35
أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ ﴿35﴾
বাংলা: তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
36
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ ﴿36﴾
বাংলা: তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
37
وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ ﴿37﴾
বাংলা: এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
38
أَلَّا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ﴿38﴾
বাংলা: কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
39
وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ﴿39﴾
বাংলা: এবং মানুষ তাই পায়, যা সে করে,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
40
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ ﴿40﴾
বাংলা: তার কর্ম শীঘ্রই দেখা হবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
41
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ ﴿41﴾
বাংলা: অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
42
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ ﴿42﴾
বাংলা: তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
43
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ ﴿43﴾
বাংলা: এবং তিনিই হাসান ও কাঁদান
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
44
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا ﴿44﴾
বাংলা: এবং তিনিই মারেন ও বাঁচান,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
45
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ ﴿45﴾
বাংলা: এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
46
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ ﴿46﴾
বাংলা: একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
47
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ ﴿47﴾
বাংলা: পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
48
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ ﴿48﴾
বাংলা: এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
49
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ ﴿49﴾
বাংলা: তিনি শিরা নক্ষত্রের মালিক।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
50
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ ﴿50﴾
বাংলা: তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
51
وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ ﴿51﴾
বাংলা: এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
52
وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ ﴿52﴾
বাংলা: এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
53
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ ﴿53﴾
বাংলা: তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
54
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ﴿54﴾
বাংলা: অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
55
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ﴿55﴾
বাংলা: অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
56
هَٰذَا نَذِيرٌۭ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ ﴿56﴾
বাংলা: অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
57
أَزِفَتِ ٱلْءَازِفَةُ ﴿57﴾
বাংলা: কেয়ামত নিকটে এসে গেছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
58
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ﴿58﴾
বাংলা: আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
59
أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ ﴿59﴾
বাংলা: তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
60
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ ﴿60﴾
বাংলা: এবং হাসছ-ক্রন্দন করছ না?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
61
وَأَنتُمْ سَٰمِدُونَ ﴿61﴾
বাংলা: তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
62
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩ ﴿62﴾
বাংলা: অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
সম্পর্কিত ইসলামি নির্দেশিকা ও সহীহ হাদিস