শানে নুযূল ও সংক্ষিপ্ত পরিচয় (সূরা আল-হাক্কাহ)
মাক্কী সূরা
সূরা আল-হাক্কাহ (Al-Haaqqa) পবিত্র কুরআনের 69 নম্বর সূরা। এতে মোট 52 টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কী সূরা।
বাংলা: সেই অবশ্যম্ভাবী ঘটনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা: কি সেই অবশ্যম্ভাবী ঘটনা?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
3
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ ﴿3﴾
বাংলা: কিসে তোমাকে জানাবে সেই অবশ্যম্ভাবী ঘটনা কি?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
4
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ ﴿4﴾
বাংলা: ‘‘আদ ও সামূদ’’ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
5
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ ﴿5﴾
বাংলা: আর সামূদ সম্প্রদায় - তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
6
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ﴿6﴾
বাংলা: আর ‘আদ’ সম্প্রদায় - তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
7
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ﴿7﴾
বাংলা: যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে; তুমি যদি তখন উক্ত সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে যে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত অসার খেজুর কান্ডের ন্যায়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
8
فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ ﴿8﴾
বাংলা: তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
9
وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ ﴿9﴾
বাংলা: ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং লূত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
10
فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً ﴿10﴾
বাংলা: তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে শাস্তি দেন, কঠোর সেই শাস্তি!
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
11
إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ ﴿11﴾
বাংলা: যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে (মানব জাতিকে) আরোহণ করিয়েছিলাম নৌযানে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
12
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ ﴿12﴾
বাংলা: আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এ জন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
13
فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ ﴿13﴾
বাংলা: যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
14
وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً ﴿14﴾
বাংলা: পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
15
فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿15﴾
বাংলা: সেদিন সংঘটিত হবে মহা প্রলয়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
16
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ﴿16﴾
বাংলা: এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
17
وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ ﴿17﴾
বাংলা: মালাইকা/ফেরেশতারা আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন আটজন মালাইকা/ফেরেশতা তাদের রবের ‘আরশকে ধারণ করবে তাদের উর্ধ্বে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
18
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ ﴿18﴾
বাংলা: সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবেনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
19
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ ﴿19﴾
বাংলা: তখন যাকে তার ‘আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ নাও, আমার ‘আমলনামা পাঠ করে দেখ।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
20
إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ ﴿20﴾
বাংলা: আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
21
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ ﴿21﴾
বাংলা: সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন –
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
22
فِى جَنَّةٍ عَالِيَةٍ ﴿22﴾
বাংলা: সুমহান জান্নাতে –
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
23
قُطُوفُهَا دَانِيَةٌ ﴿23﴾
বাংলা: যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
24
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ ﴿24﴾
বাংলা: তাদেরকে বলা হবেঃ পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
25
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ ﴿25﴾
বাংলা: কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবেঃ ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা!
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
26
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ﴿26﴾
বাংলা: এবং আমি যদি না জানতাম আমার হিসাব!
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
27
يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ ﴿27﴾
বাংলা: হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
28
مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ ﴿28﴾
বাংলা: আমার ধনসম্পদ আমার কোন কাজেই এলোনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
29
هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ ﴿29﴾
বাংলা: আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
30
خُذُوهُ فَغُلُّوهُ ﴿30﴾
বাংলা: মালাইকা/ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর ওকে, গলদেশে বেড়ি পরিয়ে দাও।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
31
ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ ﴿31﴾
বাংলা: অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
32
ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ ﴿32﴾
বাংলা: পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃংখলে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
33
إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ ﴿33﴾
বাংলা: সে মহান আল্লাহয় বিশ্বাসী ছিলনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
34
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿34﴾
বাংলা: এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করতনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
35
فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ ﴿35﴾
বাংলা: অতএব সেদিন সেখানে তার কোন সুহৃদ থাকবেনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
36
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ﴿36﴾
বাংলা: এবং কোন খাদ্য থাকবেনা, ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
37
لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ ﴿37﴾
বাংলা: যা অপরাধী ব্যতীত কেহ খাবেনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
38
فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ ﴿38﴾
বাংলা: আমি কসম করছি উহার যা তোমরা দেখতে পাও।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
39
وَمَا لَا تُبْصِرُونَ ﴿39﴾
বাংলা: এবং যা তোমরা দেখতে পাওনা –
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
40
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ﴿40﴾
বাংলা: নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
41
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ ﴿41﴾
বাংলা: ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
42
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ﴿42﴾
বাংলা: ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
43
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ ﴿43﴾
বাংলা: ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
44
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ ﴿44﴾
বাংলা: সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত –
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
45
لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ ﴿45﴾
বাংলা: আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
46
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ ﴿46﴾
বাংলা: এবং কেটে দিতাম তার জীবন-ধমনী।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
47
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ ﴿47﴾
বাংলা: অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে, তাকে রক্ষা করতে পারবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
48
وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ ﴿48﴾
বাংলা: এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
49
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ﴿49﴾
বাংলা: আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
50
وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ ﴿50﴾
বাংলা: এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
51
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ ﴿51﴾
বাংলা: অবশ্যই এটা নিশ্চিত সত্য।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
52
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿52﴾
বাংলা: অতএব তুমি মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
সম্পর্কিত ইসলামি নির্দেশিকা ও সহীহ হাদিস