1
سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ ﴿1﴾
বাংলা: এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যা অবধারিত –
2
لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ ﴿2﴾
বাংলা: কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করার কেহ নেই।
3
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ ﴿3﴾
বাংলা: ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।
4
تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ﴿4﴾
বাংলা: মালাইকা/ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যা পার্থিব পঞ্চাশ হাজার বৎসরের সমান।
5
فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا ﴿5﴾
বাংলা: সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, পরম ধৈর্য।
6
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا ﴿6﴾
বাংলা: তারা ঐ দিনকে মনে করে সুদূর।
7
وَنَرَىٰهُ قَرِيبًا ﴿7﴾
বাংলা: কিন্তু আমি দেখছি ইহা আসন্ন।
8
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ ﴿8﴾
বাংলা: সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত।
9
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ﴿9﴾
বাংলা: এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত।
10
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا ﴿10﴾
বাংলা: এবং সুহৃদ সুহৃদের খোঁজ খবর নিবেনা।
11
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ ﴿11﴾
বাংলা: তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাবে তার সন্তান-সন্ততিকে,
12
وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ ﴿12﴾
বাংলা: তার স্ত্রী ও ভাইকে,
13
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ ﴿13﴾
বাংলা: তার জ্ঞাতি গোষ্ঠিকে যারা তাকে আশ্রয় দিত –
14
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ﴿14﴾
বাংলা: এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়।
15
كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ ﴿15﴾
বাংলা: না, কখনই নয়, ইহাতো লেলিহান অগ্নি –
16
نَزَّاعَةً لِّلشَّوَىٰ ﴿16﴾
বাংলা: যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে।
17
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ ﴿17﴾
বাংলা: জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল –
18
وَجَمَعَ فَأَوْعَىٰٓ ﴿18﴾
বাংলা: যে সম্পদ পুঞ্জীভুত এবং সংরক্ষিত করে রাখছিল।
19
۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا ﴿19﴾
বাংলা: মানুষতো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্ত রূপে।
20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا ﴿20﴾
বাংলা: যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী।
21
وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا ﴿21﴾
বাংলা: আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয় অতি কৃপণ।
22
إِلَّا ٱلْمُصَلِّينَ ﴿22﴾
বাংলা: তবে সালাত আদায়কারী ব্যতীত।
23
ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ ﴿23﴾
বাংলা: যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান।
24
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ ﴿24﴾
বাংলা: আর যাদের সম্পদের নির্ধারিত হক রয়েছে –
25
لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ ﴿25﴾
বাংলা: প্রার্থী ও বঞ্চিতের।
26
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ ﴿26﴾
বাংলা: এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে।
27
وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ ﴿27﴾
বাংলা: আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত,
28
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ ﴿28﴾
বাংলা: নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায়না –
29
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ ﴿29﴾
বাংলা: এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
30
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ﴿30﴾
বাংলা: তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবেনা –
31
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ ﴿31﴾
বাংলা: তবে কেহ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী।
32
وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ ﴿32﴾
বাংলা: এবং যারা আমানাত ও প্রতিশ্রুতি রক্ষা করে।
33
وَٱلَّذِينَ هُم بِشَهَـٰدَٰتِهِمْ قَآئِمُونَ ﴿33﴾
বাংলা: আর যারা তাদের সাক্ষ্য দানে অটল,
34
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ ﴿34﴾
বাংলা: এবং নিজেদের সালাতে যত্নবান –
35
أُو۟لَـٰٓئِكَ فِى جَنَّـٰتٍ مُّكْرَمُونَ ﴿35﴾
বাংলা: তারাই সম্মানিত হবে জান্নাতে।
36
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ ﴿36﴾
বাংলা: কাফিরদের হল কি যে, ওরা তোমার দিকে ছুটে আসছে –
37
عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ﴿37﴾
বাংলা: ডান ও বাম দিক হতে দলে দলে?
38
أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ ﴿38﴾
বাংলা: তাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাকে দাখিল করা হবে প্রাচুর্যময় জান্নাতে?
39
كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَـٰهُم مِّمَّا يَعْلَمُونَ ﴿39﴾
বাংলা: না তা হবেনা, আমি তাদেরকে যা হতে সৃষ্টি করেছি তা তারা জানে।
40
فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ ﴿40﴾
বাংলা: আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির! নিশ্চয়ই আমি সক্ষম –
41
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿41﴾
বাংলা: তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠী তাদের স্থলবর্তী করতে; এবং আমি অক্ষম নই।
42
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ ﴿42﴾
বাংলা: অতএব তাদেরকে বাক-বিতন্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকতে দাও, যে দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।
43
يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ﴿43﴾
বাংলা: সেদিন তারা কাবর হতে বের হবে দ্রুত বেগে। মনে হবে তারা কোন একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে –
44
خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ ﴿44﴾
বাংলা: অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেদিন, যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।