1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ ﴿1﴾
বাংলা: হে চাদরাবৃত!
3
وَرَبَّكَ فَكَبِّرْ ﴿3﴾
বাংলা: আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
4
وَثِيَابَكَ فَطَهِّرْ ﴿4﴾
বাংলা: আপন পোশাক পবিত্র করুন
5
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ ﴿5﴾
বাংলা: এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
6
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ ﴿6﴾
বাংলা: অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
7
وَلِرَبِّكَ فَٱصْبِرْ ﴿7﴾
বাংলা: এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
8
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ ﴿8﴾
বাংলা: যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
9
فَذَٰلِكَ يَوْمَئِذٍۢ يَوْمٌ عَسِيرٌ ﴿9﴾
বাংলা: সেদিন হবে কঠিন দিন,
10
عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍۢ ﴿10﴾
বাংলা: কাফেরদের জন্যে এটা সহজ নয়।
11
ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًۭا ﴿11﴾
বাংলা: যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
12
وَجَعَلْتُ لَهُۥ مَالًۭا مَّمْدُودًۭا ﴿12﴾
বাংলা: আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।
13
وَبَنِينَ شُهُودًۭا ﴿13﴾
বাংলা: এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
14
وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًۭا ﴿14﴾
বাংলা: এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
15
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ﴿15﴾
বাংলা: এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
16
كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِءَايَٰتِنَا عَنِيدًۭا ﴿16﴾
বাংলা: কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
17
سَأُرْهِقُهُۥ صَعُودًا ﴿17﴾
বাংলা: আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
18
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ﴿18﴾
বাংলা: সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
19
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ ﴿19﴾
বাংলা: ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
20
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ ﴿20﴾
বাংলা: আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
বাংলা: সে আবার দৃষ্টিপাত করেছে,
22
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ﴿22﴾
বাংলা: অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
23
ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ ﴿23﴾
বাংলা: অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
24
فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ يُؤْثَرُ ﴿24﴾
বাংলা: এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
25
إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ ﴿25﴾
বাংলা: এতো মানুষের উক্তি বৈ নয়।
26
سَأُصْلِيهِ سَقَرَ ﴿26﴾
বাংলা: আমি তাকে দাখিল করব অগ্নিতে।
27
وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ ﴿27﴾
বাংলা: আপনি কি বুঝলেন অগ্নি কি?
28
لَا تُبْقِى وَلَا تَذَرُ ﴿28﴾
বাংলা: এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
29
لَوَّاحَةٌۭ لِّلْبَشَرِ ﴿29﴾
বাংলা: মানুষকে দগ্ধ করবে।
30
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ ﴿30﴾
বাংলা: এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
31
وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةًۭ ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةًۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًۭا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًۭا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ ﴿31﴾
বাংলা: আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
32
كَلَّا وَٱلْقَمَرِ ﴿32﴾
বাংলা: কখনই নয়। চন্দ্রের শপথ,
33
وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ ﴿33﴾
বাংলা: শপথ রাত্রির যখন তার অবসান হয়,
34
وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ ﴿34﴾
বাংলা: শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
35
إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ ﴿35﴾
বাংলা: নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
36
نَذِيرًۭا لِّلْبَشَرِ ﴿36﴾
বাংলা: মানুষের জন্যে সতর্ককারী।
37
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ ﴿37﴾
বাংলা: তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
38
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ ﴿38﴾
বাংলা: প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
39
إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ ﴿39﴾
বাংলা: কিন্তু ডানদিকস্থরা,
40
فِى جَنَّٰتٍۢ يَتَسَآءَلُونَ ﴿40﴾
বাংলা: তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
41
عَنِ ٱلْمُجْرِمِينَ ﴿41﴾
বাংলা: অপরাধীদের সম্পর্কে
42
مَا سَلَكَكُمْ فِى سَقَرَ ﴿42﴾
বাংলা: বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
43
قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ ﴿43﴾
বাংলা: তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,
44
وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ ﴿44﴾
বাংলা: অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
45
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ ﴿45﴾
বাংলা: আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
46
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ ﴿46﴾
বাংলা: এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
47
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ ﴿47﴾
বাংলা: আমাদের মৃত্যু পর্যন্ত।
48
فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ ﴿48﴾
বাংলা: অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
49
فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ ﴿49﴾
বাংলা: তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
50
كَأَنَّهُمْ حُمُرٌۭ مُّسْتَنفِرَةٌۭ ﴿50﴾
বাংলা: যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
51
فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ ﴿51﴾
বাংলা: হট্টগোলের কারণে পলায়নপর।
52
بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًۭا مُّنَشَّرَةًۭ ﴿52﴾
বাংলা: বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
53
كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْءَاخِرَةَ ﴿53﴾
বাংলা: কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
54
كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌۭ ﴿54﴾
বাংলা: কখনও না, এটা তো উপদেশ মাত্র।
55
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿55﴾
বাংলা: অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
56
وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ ﴿56﴾
বাংলা: তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।