শানে নুযূল ও সংক্ষিপ্ত পরিচয় (সূরা আন-নাবা)
মাক্কী সূরা
সূরা আন-নাবা (An-Naba) পবিত্র কুরআনের 78 নম্বর সূরা। এতে মোট 50 টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কী সূরা।
1
عَمَّ يَتَسَآءَلُونَ ﴿1﴾
বাংলা: তারা পরস্পর কোন্ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ ﴿2﴾
বাংলা: সেই মহান সংবাদ সম্বন্ধে –
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿3﴾
বাংলা: যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে!
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
4
كَلَّا سَيَعْلَمُونَ ﴿4﴾
বাংলা: কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ﴿5﴾
বাংলা: আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا ﴿6﴾
বাংলা: আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
7
وَٱلْجِبَالَ أَوْتَادًا ﴿7﴾
বাংলা: এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
8
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا ﴿8﴾
বাংলা: আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ﴿9﴾
বাংলা: তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا ﴿10﴾
বাংলা: করেছি রজনীকে আবরণ,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا ﴿11﴾
বাংলা: এবং করেছি দিনকে জীবিকা আহরণের জন্য (উপযোগী)।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ﴿12﴾
বাংলা: আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
13
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا ﴿13﴾
বাংলা: এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا ﴿14﴾
বাংলা: আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا ﴿15﴾
বাংলা: তদ্বারা আমি উদ্গত করি শস্য ও উদ্ভিদ,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
16
وَجَنَّـٰتٍ أَلْفَافًا ﴿16﴾
বাংলা: এবং বৃক্ষরাজি বিজড়িত উদ্যানসমূহ।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا ﴿17﴾
বাংলা: নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসা দিন।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ﴿18﴾
বাংলা: সেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا ﴿19﴾
বাংলা: আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দ্বারবিশিষ্ট।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ﴿20﴾
বাংলা: এবং সঞ্চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকা বৎ।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿21﴾
বাংলা: নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
22
لِّلطَّـٰغِينَ مَـَٔابًا ﴿22﴾
বাংলা: (ওটা হচ্ছে) অবাধ্য লোকদের অবস্থিতি স্থল –
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
23
لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا ﴿23﴾
বাংলা: সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿24﴾
বাংলা: সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়-
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
25
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ﴿25﴾
বাংলা: উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত;
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
26
جَزَآءً وِفَاقًا ﴿26﴾
বাংলা: এটাই সমুচিত প্রতিফল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا ﴿27﴾
বাংলা: তারা কখনও হিসাবের আশংকা করতনা,
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
28
وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا ﴿28﴾
বাংলা: এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا ﴿29﴾
বাংলা: সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا ﴿30﴾
বাংলা: অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমিতো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকব।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ﴿31﴾
বাংলা: এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা;
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
32
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا ﴿32﴾
বাংলা: প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর;
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
33
وَكَوَاعِبَ أَتْرَابًا ﴿33﴾
বাংলা: এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
34
وَكَأْسًا دِهَاقًا ﴿34﴾
বাংলা: এবং পূর্ণ পূতঃ পানপাত্র।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا ﴿35﴾
বাংলা: সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
36
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا ﴿36﴾
বাংলা: এটাই তোমার রবের অনুগ্রহের পূর্ণ প্রতিদান।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
37
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا ﴿37﴾
বাংলা: যিনি রাব্ব আকাশমন্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তঃবর্তী সব কিছুর, যিনি দয়াময়; তাঁর নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবেনা।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا ﴿38﴾
বাংলা: সেদিন রুহ্ ও মালাইকা/ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যেরা কথা বলবেনা এবং সে সঙ্গত কথা বলবে।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ﴿39﴾
বাংলা: এই দিন সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার রবের শরণাপন্ন হোক।
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
40
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا ﴿40﴾
বাংলা: আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
বাংলা:
তাফসীর দেখুন
শেয়ার ব্যানার
সম্পর্কিত ইসলামি নির্দেশিকা ও সহীহ হাদিস