1
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿1﴾
বাংলা: যখন আকাশ বিদীর্ণ হবে,
2
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿2﴾
বাংলা: এবং ওটা স্বীয় রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে,
3
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ﴿3﴾
বাংলা: এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে,
4
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿4﴾
বাংলা: এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে,
5
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿5﴾
বাংলা: এবং তার রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে (তখন তোমরা পুনরুত্থিত হবেই)।
6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ ﴿6﴾
বাংলা: হে মানবসকল! তোমরা কঠোর পরিশ্রম করতে থাক, তোমাদের আমাল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাত লাভ করবে, আর এটাতো অবশ্যম্ভাবি।
7
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿7﴾
বাংলা: অতঃপর যাকে ডান হাতে তার কর্মলিপি প্রদত্ত হবে –
8
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ﴿8﴾
বাংলা: তার হিসাব-নিকাশতো সহজভাবে গৃহীত হবে,
9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿9﴾
বাংলা: এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে।
10
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ﴿10﴾
বাংলা: এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে –
11
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا ﴿11﴾
বাংলা: ফলে অচিরেই সে মৃত্যুকে আহবান করবে,
12
وَيَصْلَىٰ سَعِيرًا ﴿12﴾
বাংলা: এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে।
13
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿13﴾
বাংলা: সে তার স্বজনদের মধ্যেতো সহর্ষে ছিল,
14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿14﴾
বাংলা: যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবেনা।
15
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ﴿15﴾
বাংলা: হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
16
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ﴿16﴾
বাংলা: আমি শপথ করি অস্তরাগের –
17
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴿17﴾
বাংলা: এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
18
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿18﴾
বাংলা: এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয়,
19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ﴿19﴾
বাংলা: নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে,
20
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿20﴾
বাংলা: সুতরাং তাদের কি হল যে, তারা বিশ্বাস স্থাপন করেনা?
21
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ﴿21﴾
বাংলা: এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সাজদাহ করেনা? [সাজদাহ]
22
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ﴿22﴾
বাংলা: পরন্তু কাফিরেরাই অসত্যারোপ করে,
23
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿23﴾
বাংলা: অথচ তারা (মনে মনে) যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।
24
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿24﴾
বাংলা: সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান কর।
25
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ﴿25﴾
বাংলা: যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার।