1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ ﴿1﴾
বাংলা: শপথ ফজরের,
বাংলা: শপথ দশ রাত্রির, শপথ তার,
3
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ ﴿3﴾
বাংলা: যা জোড় ও যা বিজোড়
4
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ ﴿4﴾
বাংলা: এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
5
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ ﴿5﴾
বাংলা: এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
6
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ﴿6﴾
বাংলা: আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
7
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ ﴿7﴾
বাংলা: যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
8
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ ﴿8﴾
বাংলা: যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি
9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ ﴿9﴾
বাংলা: এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
10
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ ﴿10﴾
বাংলা: এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
11
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ ﴿11﴾
বাংলা: যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
12
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ ﴿12﴾
বাংলা: অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।
13
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ﴿13﴾
বাংলা: অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
14
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ ﴿14﴾
বাংলা: নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।
15
فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ ﴿15﴾
বাংলা: মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
16
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ ﴿16﴾
বাংলা: এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।
17
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ ﴿17﴾
বাংলা: এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
18
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿18﴾
বাংলা: এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।
19
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا ﴿19﴾
বাংলা: এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
20
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا ﴿20﴾
বাংলা: এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।
21
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا ﴿21﴾
বাংলা: এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে
22
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا ﴿22﴾
বাংলা: এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
23
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ ﴿23﴾
বাংলা: এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
24
يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى ﴿24﴾
বাংলা: সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
25
فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ ﴿25﴾
বাংলা: সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।
26
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ ﴿26﴾
বাংলা: এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।
27
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ﴿27﴾
বাংলা: হে প্রশান্ত মন,
28
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ ﴿28﴾
বাংলা: তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
29
فَٱدْخُلِى فِى عِبَٰدِى ﴿29﴾
বাংলা: অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
30
وَٱدْخُلِى جَنَّتِى ﴿30﴾
বাংলা: এবং আমার জান্নাতে প্রবেশ কর।