1
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ ﴿1﴾
বাংলা: শপথ করছি এই নগরের,
2
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ ﴿2﴾
বাংলা: আর তুমি এই নগরের বৈধ অধিকারী হবে।
3
وَوَالِدٍ وَمَا وَلَدَ ﴿3﴾
বাংলা: শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে তার।
4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ ﴿4﴾
বাংলা: অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে।
5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ﴿5﴾
বাংলা: সে কি মনে করে যে, কখনও তার উপর কেহ ক্ষমতাবান হবেনা?
6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا ﴿6﴾
বাংলা: সে বলেঃ আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি।
7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿7﴾
বাংলা: সে কি ধারণা করে যে, তাকে কেহই দেখছেনা?
8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿8﴾
বাংলা: আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু যুগল?
9
وَلِسَانًا وَشَفَتَيْنِ ﴿9﴾
বাংলা: তার জিহবা ও ওষ্ঠদ্বয়?
10
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿10﴾
বাংলা: এবং আমি তাদেরকে দু’টি পথ দেখিয়েছি ।
11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿11﴾
বাংলা: কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করলনা।
12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿12﴾
বাংলা: তুমি কি জান, গিরিসংকট কি?
বাংলা: এটা হচ্ছে দাসকে মুক্তি প্রদান।
14
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ ﴿14﴾
বাংলা: অথবা দুর্ভিক্ষের সময় আহার্য দান –
15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ﴿15﴾
বাংলা: পিতৃহীন আত্মীয়কে,
16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ﴿16﴾
বাংলা: অথবা ধূলায় লুন্ঠিত দরিদ্রকে।
17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ﴿17﴾
বাংলা: অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মু’মিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারনের ও দয়া দাক্ষিণ্যের।
18
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿18﴾
বাংলা: তারাই সৌভাগ্যশালী।
19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿19﴾
বাংলা: যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য।
20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ ﴿20﴾
বাংলা: তাদের উপরই অবরুদ্ধ রয়েছে প্রচন্ড আগুন।