শানে নুযূল ও সংক্ষিপ্ত পরিচয় (সূরা আয-যালযালাল)
মাক্কী সূরা
সূরা আয-যালযালাল (Az-Zalzala) পবিত্র কুরআনের 99 নম্বর সূরা। এতে মোট 8 টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কী সূরা।
1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ﴿1﴾
বাংলা: পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে,
2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ﴿2﴾
বাংলা: এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে,
3
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا ﴿3﴾
বাংলা: এবং মানুষ বলবেঃ এর কি হল?
4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿4﴾
বাংলা: সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।
5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ﴿5﴾
বাংলা: তোমার রাব্ব তাকে আদেশ করবেন।
6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ ﴿6﴾
বাংলা: সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।
7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ ﴿7﴾
বাংলা: কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে।
8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ ﴿8﴾
বাংলা: এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।
সম্পর্কিত ইসলামি নির্দেশিকা ও সহীহ হাদিস